ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বিরল প্রজাতির ৪ মেছো বাঘের ছানা উদ্ধার

আমতলীতে বিরল প্রজাতির ৪ মেছো বাঘের ছানা উদ্ধার


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


আমতলীতে বিরল প্রজাতির ৪ মেছোবাঘের উদ্ধার

বরগুনা: আমতলীর ফেরিঘাট থেকে ৪টি বিরল প্রজাতির মেছোবাঘের বাচ্চা উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় বন বিভাগের সহযোগিতায় স্থানীয় নয়াভাঙ্গুলীর ছৈলার বনে অবমুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পাচারের সময় আমতলীর ফেরিঘাট থেকে বাচ্চা ৪ টি উদ্ধার করেন বায়েজিদ তালুকদার নামে এক গণমাধ্যম কর্মী।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় এক পাচারকারী পাচারের উদ্দেশ্যে বিরল প্রজাতির চারটি মেছো বাঘের বাচ্চা লোহার খাচায় আটকিয়ে কাপড় দিয়ে মুড়িয়ে ফেরির পন্টুনের উপর রেখে ফেরির জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় ফেরিঘাটে ঘুরতে গিয়ে খাচার মধ্যে মেছো বাঘের ডাক শুনে বিষয়টি নজরে আসে বায়েজিদ তালুকদার নামে এক গনমাধ্যম কর্মীর। তিনি খাচার মালিকে ডেকে খুলে দেখাতে বলেন এতে তিনি রাজি না হয়ে বায়েজিদকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যান। খাচাটি খুলে দেখা যায় তার মধ্যে বিরল প্রজাতির চারটি মেছো বাঘের বাচ্চা।
এসময় মেছো বাঘের বাচ্চা চারটি উদ্ধার করে বায়েজিদ আমতলী উপজেলা সহকারী বনকর্মকর্তা ফিরোজ আলমের নিকট নিয়ে আসেন। পরের দিন মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজ আলম উদ্ধার কারী বায়েজিদকে নিয়ে পৌরসভার পায়রা নদীর পারে গড়ে ওঠা আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছৈলার বনে অবমুক্ত করেন।
গনমাধ্যম কর্মী বায়েজিদ তালুকদার বলেন, সোমবার সন্ধ্যায় আমতলীর ফেরিঘাট ঘুরতে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো একটি লোহার খাঁচা দেখতে পাই এবং এর মধ্যে থেকে ডাক শুনে আমার সন্ধেহ হলে খাচার মালিক ডেকে খাচাটি খুলতে বলি। তিনি খাচা না খুলে আমাকে ধাক্কা মেরে ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাকে লোকজনের সহায়তায় ধরার চেষ্টা করের ধরতে পারিনি।
আমতলী উপজেলা বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মো. ফিরোজ আলম বলেন, এক সাংবাদিকের মাধ্যমে উদ্ধার হওয়া বিরল প্রজাতির চারটি মেছো বাঘের বাচ্চা মঙ্গলবার সন্ধ্যায় নয়ভাঙ্গুলীর চৈলার বনে অবমুক্ত করা হয়েছে।
আমতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সাদিকুর রহমান বলেন, প্রাণীসম্পদ নিয়ন্ত্রন আইনে মেছো বাঘ ধরা পাচার করা এবং ক্রয় বিক্রয়করা সম্পূর্ন নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। তিনি আরো বলেন, মেছোবাঘ একটি বিরল প্রজাতির প্রাণী। এটি হিংস্র নয় স্তন্যপায়ী এবং মাংসাশী প্রাণী। এরা মাছ, ইঁদুর, হাঁস মুরগীর মাংশ খেয়ে জীবন ধারন করে। এরা মানুষের কোন খ্সতি কওে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৩০   ৪৫৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ