ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী

ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


ভূঞাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী

টাঙ্গাইল: ভূঞাপুরে ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ১০ এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

তারমধ্যে- এসএসসিতে ২ হাজার ২৩৮ জন, দাখিলে ৪৭৩, এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ৫৮ এবং ভোকেশনাল (দাখিল) ১৯ জন। বুধবার (৯ এপ্রিল) মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান তথ্য জানান।

উপজেলায় ৭টি কেন্দ্রে ও ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসিতে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১২ ছাত্র ও ৫৭০ জন ছাত্রী, নিকরাইল রাণী দিনমণি উচ্চ বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ও ২৭৯ ছাত্রী, ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে ২২৫ জন ছাত্র ও ২০৩ জন ছাত্রী। দাখিলে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভ্যেনুতে ২৭৩ জন ছাত্র ও ২০০ জন ছাত্রী। এসএসসি ভোকেশনালে মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে ২৬৬ জন ছাত্র ও ২০ জন ছাত্রী, নিকরাইল বেগম মমতাজ ফকির বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ১৯৬ জন ছাত্র ও ১০৩ জন ছাত্রী এবং দাখিল ভোকেশনাল মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে ১৪ জন ছাত্র ৫ জন ছাত্রী পরীক্ষায় বসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:০৭   ৩৪৬ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ