ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

ত্রিশালে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


ত্রিশালে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

ময়মনসিংহ: ত্রিশালে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে ভারতীয় মদের চালান আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ওই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, একটি সোর্সের মাধ্যমে গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন, বাংলাদেশের সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ঢাকা-বিরিশিরি-লেংগুড়ার ‘মা-মনি এন্টারপ্রাইজ’ নামে একটি যাত্রীবাহী নৈশ বাসযোগে ভারতীয় একটি মদের চালান যাচ্ছে ঢাকায়। চোরাচালানটি ধরতে মঙ্গলবার রাতে মহাসড়কের বগারবাজার এলাকায় নিগার পিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।

রাত ২টার দিকে বাসটি সেখানে পৌছলে বাসে তল্লাশি চালায় পুলিশ। তাতে মেলেনি কোন মাদক। পরে বাসের চালক ও হেলপারদের জিজ্ঞাসাবাদের পর বাসের নিচে অতিরিক্ত চাকার ওপর থেকে উদ্ধার করা হয় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৬৩ টি মদের বোতল।
মদের চালান পাচারের ঘটনায়, বাসের চালক কাঞ্চন মিয়া, হেলপার ইয়াসিন আরাফাত ও রিফাত মিয়া বাবুকে আটক করে পুলিশ। আটকরা সবাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটক করা হয়েছে মাদক চালানে ব্যবহৃত বাসটি। জব্দ করা হয় ৫টি মোবাইল সেট। বুধবার দুপুরে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং শেষে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, মাদক চোরা কারবারিরা সুকৌশলে বাসের নিচে অতিরিক্ত চাকার ওপর বহন করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৬৩ টি মদের বোতল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৩:১০   ২৬০ বার পঠিত  |