ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষ

ত্রিশালে বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষ


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


ত্রিশালে বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষ

ময়মনসিংহ: ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের চাউলাদী গ্রামে পূর্বশত্রুতার জেরে নিরীহ জাকারিয়ার বসতবাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী মাহাবুবুল আলম নামে এক ব্যক্তি। এ ঘটনায় ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করেছে ভোক্তভোগি জাকারিয়া।
জানা যায়, হরিরামপুর ইউনিয়নের চাউলাদী গ্রামের মড়লবাড়ীর প্রত্যেকেই বহু বছর আগেই সমহারে বুঝে নেন বাড়িভিটাসহ পৈতৃক সূত্রে পাওয়া জমি। তবে ওই বাড়ির আশরাফ আলীর বড় ছেলে মাহাবুবুল আলম সবার মধ্যে ব্যতিক্রম। তুচ্ছ কারনেই যেকারো সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসেন। তার হাত থেকে রেহাই পাননি জেঠাতো ভাই জাকারিয়া।
থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে আরো জানা যায়, জমি সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত চলে মাহাবুবুলের বকাবকি। কেউ কিছু বলতে গেলে, দা, কুড়াল অথবা হাতের কাছে লাঠিসোটা যা পান তা নিয়েই আঘাত করতে তেড়ে আসেন মাহাবুবুল। পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার দিনভর জাকারিয়ার জমিতে থাকা একটি ঝাঁড় থেকে কেটে নিয়ে যান শতাধিক বাঁশ। ওই ঘটনায় রাতেই ভোক্তভোগি জাকারিয়া বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জাকারিয়ার পরিবারের সদস্যদের চলাচলের নিজেস্ব রাস্তাটিও বেড়া দিয়ে বন্ধ করে দেন মাহাবুবুল। অভিযোগ তদন্তে বিকেলে ঘটনাস্থলে যান ত্রিশাল থানার এএসআই ইসমাঈল হোসেন।
ভোক্তভোগি জাকারিয়া জানান, আমার মালিকানাধীণ জমির বাঁশঝাঁড় থেকে বাঁশ কেটে নিয়ে গেছে, বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে আঘাত করতে তেড়ে আসে। প্রচন্ড রকমের একটা আতঙ্কের মধ্যে দিন কাটছে আমাদের।
তদন্ত কর্মকর্তা ইসমাঈল হোসেন জানান, বাড়িতে পুলিশ যাওয়ার খবরে মাহাবুবুল গা-ঢাকা দিলে, তার ছোট ভাই আল আমিন ও স্থানীয় ইউপি সদস্য কে দুই দিনের মধ্যে সমস্যা সমাধান করতে বলে আসছি।
এব্যাপারে মাহাবুবুল আলমের ভাষ্য, জাকারিয়াদের চলাচলের রাস্তা ও বাঁশঝাঁড়ের জমিটি তার নিজের। দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে আঘাত করতে তেড়ে আসার বিষয়টিও অস্বীকার করেন তিনি।
ইউপি সদস্য দুলাল জানান, বসতবাড়িতে চলাচলের এ রাস্তাটি জাকারিয়ার নিজের জমিতে। রাতেদিনে হরহামেশাই চলে বকাবাদ্য।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২১:৫৩   ২০৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ