ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাবার লাশ ঘরে রেখে পরিক্ষার হলে মেয়ে

বাবার লাশ ঘরে রেখে পরিক্ষার হলে মেয়ে


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


বাবার লাশ ঘরে রেখে পরিক্ষার হলে মেয়ে

ঝালকাঠি: রাতে পিতার লাশ দাফন সকালে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঝালকাঠির কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসা কেন্দ্রে আরবী প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয় সেতু।
সাবরিয়ান ইসলাম সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্ধা।
তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন। সিরাজুল ইসলাম ইসমাইল গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্থানীয় ইউপি মেম্বার মো.বাদল মাহমুদ বলেন, সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যাক্তি। তার বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
নিহত সিরাজুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বামীর লাঁশের পাশে বার বার মুর্ছা যাচ্ছিলেন।
কাঁঠালিয়া সদর সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ বলেন, সাবরিয়ান ইসলাম সেতু আমার মাদ্রাসা থেকে এ বছর মানবিক শাখায় দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। বাবার মৃত্যুতে তার পরীক্ষায় অংশ গ্রহন থেমে নেই। এ ঘটনায় আমরা শোকাহত। বুধবার রাত সারে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাঁশ দাফন করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৮:০৯   ২৫১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ