ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিক্ষা » মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী

মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী

ফরিদপুর: সারা দেশের মতো ফরিদপুরের মধুখালী উপজেলাতেও বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাটি চলবে দুপুর ১টা পর্যন্ত।

মধুখালী উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৪০০ জন, দাখিল ৩০০ জন, ভোকেশনাল ২৯১ জন এবং বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরীক্ষার্থী ৮৫ জন। পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৩টি, দাখিলের জন্য ১টি, ভোকেশনালের জন্য ১টি এবং বাউবির জন্য ১টি কেন্দ্র নির্ধারিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্তানের সাফল্য কামনায় অনেকে সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল জানান, “এ বছর আমাদের উপজেলায় মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য ৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করেছি। আশা করি, পরীক্ষার্থীরা সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্র পরিচালনাকারী সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৮   ৬৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







শিক্ষা থেকে আরও...


● ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
● কাঁঠালিয়ায় ছাত্রদল কলেজ শাখার সম্পাদক ইয়াবাসহ আটক
● লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
● মহম্মদপুরে শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা
● বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ



আর্কাইভ