ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিক্ষা » পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির নির্দেশ দিলো হাইকোর্ট

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির নির্দেশ দিলো হাইকোর্ট


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির নির্দেশ দিলো হাইকোর্ট

পটুয়াখালী: মহামান্য হাইকোর্টের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রিট পিটিশন নং-১৭৩১৮/২০২৫ অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফ আইডি নং ২৪০৫২০৫৮, রেজি নং ১৩২১৫ ও জেরিন তাসনিম জুথি আইডি নং ২০০৫২০৬৪, রেজি নং ১০১০৪, সেসন ২০২০-২০২১-কে পুনরায় ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের অধীনে আমির হামজা আসিফ বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-১, সেমিস্টার-১ এবং জেরিন তাসনিম জুথি বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-৩ সেমিস্টার-১ ভর্তি হবেন। এর আগে প্রশাসনিক জটিলতার কারণে তাদের ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনঃভর্তির অনুমোদন প্রদান করে।
রেজিস্টার ড. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে উক্ত শিক্ষার্থীদের পুনঃভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অনুষদকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:৫২   ৪৬৯ বার পঠিত  | ●   ●   ●







শিক্ষা থেকে আরও...


● ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
● কাঁঠালিয়ায় ছাত্রদল কলেজ শাখার সম্পাদক ইয়াবাসহ আটক
● লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
● মহম্মদপুরে শো-রুমের আড়ালে অবৈধ আইসক্রিম ব্যবসা, জরিমানা
● বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ



আর্কাইভ