ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ১৮ বছরের মুসলিম তরুণের সঙ্গে ২৫ বছরের হিন্দু তরুণীর বিয়ে

১৮ বছরের মুসলিম তরুণের সঙ্গে ২৫ বছরের হিন্দু তরুণীর বিয়ে


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর ২০২৫


১৮ বছরের মুসলিম তরুণের সঙ্গে ২৫ বছরের হিন্দু তরুণীর বিয়ে

পিরোজপুর: ইন্দুরকানীতে নয়দিন অনশন করার পর অবশেষে ২৫ বছর বয়সী এক হিন্দু তরুণীর সঙ্গে ১৮ বছর বয়সী মুসলিম তরুণের বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বিকেলে স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার নানদোয়হান গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৫) প্রেমিক আলী হাওলাদার (১৮)-এর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সঞ্চিতা স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন।

প্রথমে আলীর পরিবার বিষয়টি মেনে নিতে রাজি না হলেও, নয়দিনের অনশনের পর স্থানীয়দের মধ্যস্থতায় রোববার রাতে গ্রাম্যভাবে বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের আগে সম্পর্কের দুই মাস পর প্রেমিকের আশ্বাসে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন ফাতিমা আক্তার।

বিয়ের পর ফাতিমা আক্তার বলেন, “আমার প্রেমিক আলী বর্তমানে ভারতে আছেন। তার অনুপস্থিতিতে স্থানীয়দের উপস্থিতিতে গ্রাম্যভাবে আলীকে ভিডিও কলে রেখে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় আলীর বাবা-মাও উপস্থিত ছিলেন। আলী দেশে ফিরলে কাবিন ও আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে। এখন আমি খুব খুশি এবং কর্মস্থলে যোগ দেব।”

আলীর বাবা কবির হাওলাদার বলেন, “আমি মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। রোববার সাগর থেকে বাড়ি ফিরে জানতে পারি স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে বিয়ে হয়েছে। ছেলে দেশে এলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।”

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, “শুনেছি রাতে স্থানীয়দের মাধ্যমে এক হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম তরুণের বিয়ে হয়েছে। বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৩   ৪২৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ