ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিক্ষা » সিংগাইরে এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

সিংগাইরে এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫


সিংগাইরে এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এবার এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৯৫ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা।
সূত্রে জানাগেছে, এ বছর শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৭ জনই কৃতকার্য হয়েছে এবং পাসের হার ৯১.৫৮ %। উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে ২ টি গোল্ডেনসহ মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে । এ

ই অসাধারণ ফলাফলের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা সারা বছর ধরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ই আমাদের এই অর্জন এনে দিয়েছে । তিনি আরো বলেন, আমরা এই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর এবং এটি আগামীতে আমাদের আরও ভালো ফল করার জন্য উৎসাহ জোগাবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, যে স্কুলের এক সময় কোন নাম ছিল না সেই স্কুলের এমন সাফল্যে অত্যন্ত গর্বিত। প্রধান শিক্ষক এবং তার টিমের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার । আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৬:১৭   ৭৯৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিক্ষা থেকে আরও...


● দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
● মৃত্যুর আগে ‘যুদ্ধাহত মুক্তিযোদ্ধা’র স্বীকৃতি চান মওলা বক্স
● ভেড়ামারায় দোতলা বাড়িতে টাইলস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
● কাঁঠালিয়ায় ছাত্রদল কলেজ শাখার সম্পাদক ইয়াবাসহ আটক
● লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন



আর্কাইভ