ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: সন্ধ্যা নদীর দু’তীরের দুই উপজেলা উজিরপুর ও বানরীপাড়া নিয়ে গঠিত বরিশাল-২ আসন। এ আসনটিতে বিএনপির অংশ নেয়া বিগত দুটি নির্বাচনে ধানের র্শীষ প্রতিক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করা বিএনপির কেন্দ্রীয় নেতা সরফুদিাদন আহমেদ সান্টু দীর্ঘ সময় ধরে দু উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনকে নিজের মত করে নিয়ন্ত্রনে রেখেছেন। যে কারনে অতিতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সু সৃংখল সংগঠন হিসাবে সংগঠিত রয়েছে দু উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো।
দলের দু:সময় নেতাকর্মীদের পাশে থাকা ক্লিন ইমেজ ধারী এস. সরফুদ্দিন সান্টু প্রশ্নে একাট্রা রয়েছেন দলের অধিকাংশ নেতাকর্মীরা। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় সংস্কার প্রন্থিদের কবলে পড়া বিএনপির পাশে দাড়িয়ে বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে নবম সংসদ নির্বাচনে বরিশাল -২ (উজিরপুর- বানারীপাড়) আসনের ধারেন শীষ প্রতিক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করেন।
বিএনপির সংস্কার পন্থি নেতা ও সাবেক চীফ হুইফ শহিদুল হক জামান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করেন বিএনপি’র প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে পরাজিত করতে নানা কৌশল ব্যাবহার করা হয় ওই নির্বাচনে অল্প ভোটের ব্যাবধানে মহাজোট প্রার্থী মনিরুল ইসলাম মনি’র কাছে পরাজিত হয় সান্টু। ওই নির্বাচনে সারা দেশে বিএনপির হেভীওয়েট অনেক প্রার্থী বিশাল ব্যাবধানে পরাজিত হলেও সরফুদ্দিন আহম্মেদ সান্টু অল্প কিছু ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন।
তার পর এ আসনটিতে জাতীয়তাবাদী দলের হাল ধরে তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা ও বিচক্ষনতার পরিচয়ও দিয়েছেন ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও তিনি ধানের র্শীষ প্রতিকের প্রার্থী হয়ে হামলা- মামলার সিকার হয়েছেন, বানারীপাড়া ও উজিরপুর উপজেলার একাধিক এলাকায় তার প্রচার প্রচারণায় হামলা চালায় আওয়ামী লীগ সব কিছু মোকাবেলা করে তিনি দলের সিদ্ধান্ত আনুযায়ী নির্বাচনের মাঠে ছিলেন।ওই একাদশ সংসদ নির্বাচনের সময় একাধিক মামলার আসামী হয়েছিলেন সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
দীর্ঘ সময় ধরে দলের অন্দোলন সংগ্রামে নিজেকে উজার করে দিয়েছিলেন তিনি এক পর্যায়ে আওয়ামী লীগ সরকারের রোষাণলে পড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন জনপ্রিয় রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব সরফুদ্দিন সান্টু। তিনি দেশের বাহিরে থেকেও তার নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়ার দলের নেতাকর্মীদের সকল দায় দায়িত্ব পালন করেছেন অভিবাবক হিসাবে দলের বিভিন্ন স্থরের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার খরচ সহ নানা ধরনের সহয়াতা করেছেন তিনি। এক সমায়ের দানবীর ও শিক্ষা অনুরাগী হিসাবে পরিচিতি পাওয়া সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র ব্যাক্তিগত ভোট ব্যাংক রয়েছে বরিশাল- ২ (উজিরপুর ও বানারীপাড়া ) আসনটিতে। এছাড়াও দীর্ঘ সময় ধরে তিনি বিএনপিকে সংগঠিত করার কারনে আসনটির দুটির উপজেলার জাতীয়তাবাদী দলের ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মিরা তার পক্ষে একাট্টা হয়ে মাঠে রয়েছেন।
বানারীপাড়া উপজেলা বিএনপি’র সদেস্য সচিব রিয়াজ আহম্মেদ মৃধা বলেন আমাদের দলের কান্ডারী সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র নেতৃত্বে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে কাজ করছি তার কারনে দল সু-সংগঠিত রয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার বলেন আমাদের দলের অভিবাবক সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘদিন ধরে এ আসনটিতে সংগঠনকে চাঙ্গা করেছেন তার কোন বিকল্প নেই।
উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক প্রবীন রাজনৈতিক নেতা এস এম আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এ আসনটিতে দলের অভিবাবকের দায়িত্ব পালন করেছেন।সাধারণ মানুষের প্রিয়জন হিসাবে সরফুদ্দিন আহম্মেদ সান্টু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় ব্যাপক উন্নায়ন মূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে মানুষের আপনজন হিসাবে পরিচিতি লাভ করেছেন দলের সর্বস্থরের নেতাকর্মীরা তার প্রশ্নে একাট্টা রয়েছেন।
উজিরপুর পৌর বিএনপির আহব্বায়ক মো. শহিদুল ইসলাম খান বলেন. বিএনপি’র কান্ডারী হিসাবে উপধি পাওয়া ক্লিন ইমেজ নেতা সরফুদ্দিন আহম্দে সান্টু’র কোন বিকল্প নেই তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হবেন। সাধরন ভোটারদের শত ভাগ আস্থা রয়েছে বিএনপি’র নেতা সরফুদ্দিন সান্টু’র প্রতি তিনি একজন সমাজ সেবক ও দানবীর দু উপজেলায় তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা সাথে বিএনপি’র ভোট ব্যাংক যোগ হওয়ায় তিনি একজন হেভীওয়েট প্রার্থী নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত দলের প্রার্থী হিসাবে তার কোন বিকল্প নেই।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১৩:৪৮ ৫০৫ বার পঠিত | ● উজিরপুর ● বিএনপি ● সরফুদ্দিন ● সান্টু