ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর, শ্রমিক দল নেতা গ্রেফতার

কলাপাড়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর, শ্রমিক দল নেতা গ্রেফতার


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


 

কলাপাড়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর, শ্রমিক দল নেতা গ্রেফতার

পটুয়াখালীঃ কলাপাড়ায় ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর, শ্রমিক দল নেতা গ্রেফতার। পটুয়াখালীতে এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মামুন মোল্লা। তিনি কলাপাড়ার লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বুধবার (৯ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশের একটি দল।

এর আগে ১৬ মার্চ উপজেলার আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় অভিযোগ দেন।

অভিযোগপত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, মশিউর একজন মৎস্য ব্যবসায়ী। তিনি আলীপুর থাকেন। ঘটনার দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে থ্রি পয়েন্ট এলাকায় এলে হঠাৎ কয়েকজন মিলে তার হাত-পা বেঁধে আলীপুর টোলপ্লাজা সংলগ্ন আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি দল তাকে মারধর করে। এরপর সঙ্গে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায়।

সেই কার্ড দিয়ে ২০ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার স্বজন থেকে ৬০ হাজার টাকা নেয়। টাকা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকে শারীরিক নির্যাতন চালায় ও তাকে বিবস্ত্র করে ভিডিও করে রাখে।

ভুক্তভোগী মশিউর রহমান বলেন, আমাকে উলঙ্গ করে ভিডিও করে রেখেছে তারা। যা নিয়ে আমি সামাজিকভাবে হেয় হওয়ার শঙ্কায় রয়েছি। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান বলেন, একজন ব্যবসায়ীর সঙ্গে এ ধরনের আচরণ আমি এবং আমার দলের অপছন্দীয় কাজ। দলের সিদ্ধান্ত পরিপন্থি কোনো কাজের দায়ভার দল নেবে না। তাই তার বিরুদ্ধে খোঁজ নিয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আমরা এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছি। তাকে আজকে আদালতে প্রেরণ করা হবে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:০৪   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ