ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী গুলিবিদ্ধ,আদালতের নির্দেশেও হয়নি মামলা

ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী গুলিবিদ্ধ,আদালতের নির্দেশেও হয়নি মামলা


কাজী সাব্বির আহমেদ দীপু,(মুন্সীগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী গুলিবিদ্ধ,আদালতের নির্দেশেও হয়নি মামলা

ঢাকা: মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মী মো. আব্দুল মতিন (৫৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আদালতের আদেশের পরও মামলা রুজু করেনি পুলিশ। আদালতের নির্দেশের পর শুক্রবার ১৫ দিন পেরিয়ে গেলেও মামলা রুজু হয়নি। মামলা রুজু করতে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ আব্দুল মতিন শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত আরশেদ আলীর ছেলে।জানা গেছে, গত বছরের ৪ আগষ্ট শহরের থানারপুল এলাকা থেকে কৃষিব্যাংক মোড় ও থানারপুল এলাকা থেকে মানিকপুর এলাকার জেনারেল হাসপাতালের সড়কে ছাত্র-জনতা ও আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়। এসময় কৃষিব্যাংক মোড় এলাকায় বাম হাতের কব্জি ও আঙ্গুলে গুলিবিদ্ধ হন বিএনপি মতিন। গুলিতে তার বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে চূর্ণ হয়।

এ ঘটনায় চলতি বছরের ২৭ মার্চ গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে সিআর মামলা দায়ের করেন। মামলা নম্বর সিআর ৩১০/২০২৫। মামলাটিতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম শাহীন ও আমিনুর রহমান হারুন শিকদারসহ ১৭০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরো ১০০-১৫০ জনকে আসামী করা হয়।

এদিকে, ওইদিনই আদালত মামলাটিকে এফআইআর হিসেবে গ্রহন করতে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দিয়েছেন। তথাপি নিদের্শের ১৫ দিন অতিবাহিত হলেও শুক্রবার পর্যন্ত থানা পুলিশ মামলাটি রুজু করেনি। এ ব্যাপারে মামলার বাদী গুলিবিদ্ধ মতিনের ছেলে রোকনউদ্দৌলা রাফসান বলেন, এ পর্যন্ত মামলা রুজু করেনি। এমনকি অমাার সঙ্গে পুলিশ কোনো প্রকার যোগাযোগ পর্যন্ত করেনি।

এ প্রসঙ্গে সদর থানার পরিদর্শক তদন্ত সজিব দে জানান, আদালতের আদেশের কপি পুলিশ সুপার কার্যালয়ে রয়েছে। এখনও থানায় আসেনি। আসলে মামলাটি গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:২৪   ২৪৯ বার পঠিত  |