ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী

মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


মধুখালীতে উপজেলা পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী

ফরিদপুর: ঈদের উৎসব শেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে ফরিদপুরের মধুখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পরিবেশক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ১১ এপ্রিল, শুক্রবার সকাল ১০টায় উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নারে দিনব্যাপী এই প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমাম।
অনুষ্ঠানের শুরুতেই সমিতির পক্ষ থেকে আগত অতিথিদের স্বাগত জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম মহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মধু ভৌমিক, অর্থ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কিবরিয়া হোসেন কাজল, মোহাম্মদ তরিকুল ইসলামসহ পরিবেশক সমিতির অর্ধশতাধিক সদস্য।

সকালের নাশতা শেষে শুরু হয় মূল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ—বিভিন্ন মজাদার খেলা ও প্রতিযোগিতা। সদস্যদের জন্য ছিল আলাদা আলাদা খেলার আয়োজন। ফুটবল বদল খেলা, হাঁড়িভাঙা এবং হাঁড়ির মধ্যে বল নিক্ষেপ প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাই আনন্দে মাতেন। খেলাধুলার মধ্য দিয়ে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ, যেখানে ছোট-বড় সবাই মেতে ওঠেন আনন্দে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজু সাহা ও মনিরুজ্জামান মিন্টু, সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তাতবির হোসেন ইমামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দুপুরের পর আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজ। পরিবেশিত হয় বিভিন্ন রকমের দেশীয় ভর্তা, ভাত, মাংস, ডালসহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এ সময় সমিতির সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন, যার ফলে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।

আয়োজকরা জানান, প্রতিবছর ঈদের পর এমন পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি শুধু আনন্দ নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধনকেও করে আরও গভীর।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করা হয়, এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:০০:১৯   ৩৩০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ