ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মুসুল্লিদের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মুসুল্লিদের বিক্ষোভ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


 

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পটুয়াখালীতে মুসুল্লিদের বিক্ষোভ

পটুয়াখালী: ফিলিস্তিনিতে ইসরাইলি কর্তৃক বর্বর হামলা, নির্বিচারে নারী- পুরুষ, শিশুদেরকে হত্যার প্রতিবাদ এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে পটুয়াখালীতে জেলা ইমাম পরিষদের উদ্যোগে দশ সহাস্রাধিক মুসুল্লিদের উপস্থিতিতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমা নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে শত শত মুসুল্লি, হে আল্লাহ ফিলিস্তিনবাসীকে রক্ষা কর, ইসরাইলি পণ্য বর্জন কর, ইসরাইলি পণ্য বয়কট করসহ অসহায় ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন শ্লোগান সহকারে বিক্ষোভ সমাবেশের নির্ধারিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দশ সহাস্রাধিক মুসুল্লিদের সমাগম ঘটে।
সেখানে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের উপদেষ্ঠা মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, উপদেষ্ঠা কলের পুকুরপাড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস আব্বাস, নির্বাহী সদস্য চরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. শহিদুল ইসলাম, পুরাতন হাসপাতাল এলাকার বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসেন আজমী প্রমুখ।
সমাবেশে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজ পরিচালনা করেন সমাবেশের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু সাঈদ।
সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে পিডিএসএ মাঠের উত্তর পাশে সড়কে শেষ হয়। বক্তারা ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনিতে অবিরাম সশস্ত্র হামলা করে বর্বর গণহত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা, ক্ষোভ জানিয়ে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তারা দেশের অন্তবর্তীকালিন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে সরকারিভাবে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়ার জন্যও অনুরোধ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৫   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ