ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, বিএনপি নেতাকে খুঁটিতে বেঁধে মারধর

বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, বিএনপি নেতাকে খুঁটিতে বেঁধে মারধর


জিতেন্দ্র নাথ রায়,স্টাফ রিপোর্টার ( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫


বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, বিএনপি নেতাকে খুঁটিতে বেঁধে মারধর

পটুয়াখালী: বাউফলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির স্থানীয় এক নেতাসহ দুজনকে  খুঁটিতে বেঁধে মারধর করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

জানা গেছে,নওমালা ইউনিয়নের মৈশাদি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি কর্মী মো. মফিজ হাওলাদার (৫৫) সঙ্গে নওমালা ইউনিয়ন ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. হান্নান হাওলাদারের দকীয় বিষয় (৪৫) বিরোধ চলে আসছে। গত বুধবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে মফিজ হাওলাদারকে মারধর করে হান্নান হাওলাদারের একদল ক্যাডার। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে মফিজের স্ত্রীর বড় ভাই কালাইয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল হান্নান হাওলাদারের বাড়িতে গিয়ে বাড়ি ঘরে হামলা চালায়।

এ সময় বাড়ির লোকজন ও স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন জহির ও তাঁর লোকজন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়। একপর্যায়ে জহির মুন্সি ও মো. শাহাবুদ্দিনকে ধরে পিটুনি দিয়ে ব খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটবাস্থল থেকে জহির মুন্সি ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহত ব্যক্তির মধ্যে জহির মুন্সি (৬০) ও তাঁর ছেলে মো. তানভীর (২৯) এবং কর্পূরকাঠী গ্রামের মো ফকরুল ইসলামকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত কবির হোসেন কিবরিয়াকে(৪৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আহতরা।
জহির মুন্সির ভগ্নিপতি মফিজুর রহমানের ভাষা ,তাঁকে মারধর করে এ বিষয় জিজ্ঞেস করতে তাঁর স্বজনেরা হান্নান হাওলাদেরর বাড়িতে গেলে অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হান্নানের ক্যাডার দল।
আহত কবির হোসেন ও তাঁর চাচাতো ভাই হান্নান বলেন,মফিজুর অন্য এলাকার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করেছে। ক্ষুব্ধ এলাকাবাসি পিটুনি দিয়ে বেঁধে রেখে পুলিশে পুলিশে খবর দিয়েছে। এতে মোগো দোষ কি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:২৫   ২৪৩ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ