ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১২ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে গাঁজাসহ এক যুবক গ্রেফতার

বাউফলে গাঁজাসহ এক যুবক গ্রেফতার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

বাউফলে গাঁজাসহ এক যুবক গ্রেফতার

পটুয়াখালী: বাউফলে গাঁজাসহ মোঃ আলামিন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাউফল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তেতে এস আই মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা আঃ হালিমের ছেলে আলামিনকে নিজ বাড়ী থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাঁকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৫:৫১:০৩   ২২১ বার পঠিত  |