ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা

ডিমলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

ডিমলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা


নীলফামারী:
ডিমলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি ডোমার-ডিমলা’র উদ্যোগে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ডোমার-ডিমলা,
নীলফামারীর আয়োজনে ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও- জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কেন্দ্রীয় কমিটি সভাপতি/সমন্বয়ক কাজী মাওলানা জাহাঙ্গীর আলম বাদশার সভাপতিত্বে এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় ডিমলা উপজেলা কমিটি সভাপতি/সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক (জাফর) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল-ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, ডিমলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ ডোমার- ডিমলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ৪০ বৎসর যাবত ঝড়বৃষ্টি উপেক্ষা করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ কোমলমতি শিশুদের পাঠদান প্রদান করে আসছে কিন্তুু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না হওয়ার ফলে শিক্ষকগণ মানবেতর জীবন-যাপন করিয়া আসিতেছেন।

এল/আর

 

বাংলাদেশ সময়: ১৫:৪৫:৫৯   ৫৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ