ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১২ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রিমিয়ার লীগ সিজন-৯ চ্যাম্পিয়ন দুরন্ত কলাপাটুয়া

কালীগঞ্জে প্রিমিয়ার লীগ সিজন-৯ চ্যাম্পিয়ন দুরন্ত কলাপাটুয়া


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

কালীগঞ্জে প্রিমিয়ার লীগ সিজন-৯ চ্যাম্পিয়ন দুরন্ত কলাপাটুয়া

গাজীপুর: কালীগঞ্জে মরহুম সোহেল মোল্লা ও হাবিবুর রহমান নয়ন মাষ্টার স্মরণে কলাপাটুয়া প্রিমিয়ার লীগ সিজন-৯ এর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল খেলায় দুরন্ত কলাপাটুয়া বনাম কলাপাটুয়া সুপার স্টার অংশগ্রহণ করেন।

খেলায় কলাপাটুয়া সুপার স্টার প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে দুরন্ত কলাপাটুয়া ২ উইকেট হারিয়ে ৮৩ রান করে ৮ উইকেটে জয়লাভ করেন। ফাইনাল খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন রিদওয়ান হোসেন। দুরন্ত কলাপাটুয়া চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকা ও রানাসআপ দল কলাপাটুয়া সুপার স্টারকে ১৫ হাজার টাকা দেয়া হয়।

কলাপাটুয়া তরুণ সমাজের আয়োজনে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো.শরিফুল ইসলাম তুহিন ও যুবনেতা জুয়েল শেখের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খালেকুজ্জামান বাবলু। জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইকবাল মেম্বারের পরিচালনায় খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বেলাল।

খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াছির আকরাম পলাশ, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইমরান রেজা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ। ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড.করিম জোবায়ের খান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহির মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম মোড়ল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, ফ্রান্স প্রবাসী কুদরত আলী শেখ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মেম্বার, পর্তুগাল প্রবাসী কাউসার আহম্মেদ সুমন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মানসুর আহম্মেদ, সৌদি প্রবাসী শাকেল ভূইয়া প্রমুখ।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪২   ১৩৪ বার পঠিত  |