ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

পিরোজপুর: কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ী সহ ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দিবাগত রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজা সহ গ্রেফতার করে।

অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মোঃ হিরন (৪৫) ও একই ইউনিয়নের কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে মোঃ শাহ জালাল (৩০)কে গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশ এ সময় ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা।

এছাড়া একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেনটভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মোঃ হানিফ (৩৫)কে গ্রেফতার করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৬৫ গ্রাম গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।শনিবার(১২ এপ্রিল)কোটে প্রেরণ করা হয়েছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:১৭:৩২   ৩৫৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ