ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » চন্দনাইশে এক হাজার রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চন্দনাইশে এক হাজার রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা


চন্দনাইশ( চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

 

চন্দনাইশে এক হাজার রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র আয়োজনে এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া দুই শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন ১০ সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক দল।

ছানি পড়া রোগীদের পরবর্তীতে নির্দিষ্ট তারিখে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসময় চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র সভাপতি মাকসুদুর রহমান বলেন, চোখ শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। গ্রামের প্রান্তিক মানুষেরা চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে উদাসীন। তাই জাহানারা-মোনাফ ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের আয়োজনে উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের এক হাজার মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাছাইকৃত ছানি পড়া রোগীদের পরবর্তীতে শেভরন আই হসপিটালে নিয়ে চোখের ছানি অপসারণসহ ফ্রি লেন্স লাগানোর ব্যবস্থা করা হবে।

চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন- চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম’র প্রধান উপদেষ্টা ডাক্তার শাহাদৎ হোসেন, উপদেষ্টা একরাম হোসেন, আমিনুল ইসলাম, ট্রাস্টি চেয়ারম্যান অধ্যাপক আজম খান, ট্রাস্টি সেক্রেটারি আব্দুল নবী খান, সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি আরশাদ উল্লাহ, আ.ন.ম হাসান চৌধুরী, ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক মোঃ নেজামুল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তাহের উদ্দিন, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট জুবাইদ হোসেন শিবলু, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাইফুদ্দিন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. খাজা মোহাম্মদ হোসেন কাউসার, কার্য্য নির্বাহী সদস্য মোঃ জহুরুল আলম শহীদ প্রমূখ।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:০৭:১৩   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ