ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধংরী কলেজের অভিভাবক সমাবেশ

নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধংরী কলেজের অভিভাবক সমাবেশ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


নবাবগঞ্জের তোফাজ্জল হোসেন চৌধংরী কলেজের অভিভাবক সমাবেশ

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৫’এর পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৩ এপ্রিল সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রফিক সিকদার।
বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, হিতৈষী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন- দক্ষিণ জামশা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকরফিক মোল্লাসহ কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। এরপর দুপুর দেড়টার দিকে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের পক্ষ থেকে গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবোদে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে প্রতিবাদ ও সংহতি র‌্যালী করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যনেজিং কমিটির সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:০৩   ২৪০ বার পঠিত  |