ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সন্ত্রাসী কবির-মুসার অন্যতম দুই সহযোগী গ্রেফতার

সন্ত্রাসী কবির-মুসার অন্যতম দুই সহযোগী গ্রেফতার


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


সন্ত্রাসী কবির-মুসার অন্যতম দুই সহযোগী  গ্রেফতার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো ও হত্যা মামলার অন্যতম আসামি কবির ও মুসার অন্যতম দুই সহযোগী প্রতারক আজগর ও সাঈদকে দাউদকান্দি গৌরীপুর থেকে আটক করেছে দাউদকান্দি থানা পুলিশ।

গত ৭ এপ্রিল জান্নাতুল ফেরদৌস নামের এক ভুক্তভোগী নারী দাউদকান্দি থানায় নিজে বাদী হয়ে অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি, প্রতারণা, স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন ও অর্থ প্রাচারসহ অনেকগুলো অভিযোগ এনে কবির ও মুসাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৭ (ধারা ৪০৬/৪২০/৫০৬ প্যানেল কোড ১৮৬০)।

মামলার অন্যান্য আসামিরা হলেন আরিফ আহমেদ, নুরজাহান আহমেদ, ফারজানা আহমেদ, আখি সিকদার, সাইফুল কবির, হাসান ইমাম, আজগর ও সাইদ।
এরা প্রত্যেকে এই মামলার আসামি। এই মামলা ছাড়াও কবির এবং মুসার বিরুদ্ধে এতিমের অর্থ আত্মসাৎ, মানি লন্ড্রারিং করে অর্থ পাচার, ছাত্রদের উপর নির্বিচারে গুলি করাসহ অস্ত্র সরবরাহ ও হত্যা মামলাসহ অনেকগুলো অভিযোগ রয়েছে বলে জানা যায়।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা আজকে একটি অপারেশন পরিচালনা করে দুইজন আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

গ্রেফতারকৃত দুই আসামি আজগর এবং সাঈদকে জিজ্ঞাসাবাদের জন্য মহামান্য আদালতের নিকট রিমান্ডের জন্য আবেদন করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৪   ৪২৯ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ