ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পদ্মার বালু উত্তোলন নিয়ে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোহারে পদ্মার বালু উত্তোলন নিয়ে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


দোহারে পদ্মার বালু উত্তোলন নিয়ে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঢাকা: দোহার উপজেলায় বিএনপির কার্যকরী সদস্য হারুন অর-রশিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রোববার ১৩ এপ্রিল দুপুরে দোহার প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর-রশিদ তার লিখিত বক্তব্য পেশ করেন।
লিখিত বক্তব্যে হারুন বলেন, গত ১১ এপ্রিল ঢাকা জেলা বিএনপির সভাপতির উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট শহিদ বাহিনীর অন্যতম সহযোগী মিরাজ হোসেন আমার নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অসংলগ্ন বক্তব্য প্রদান করেন যা গণমাধ্যমে প্রকাশ করা হয়। তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, গত ৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ৭ এপ্রিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মিরাজ হোসেনকে কে বা কারা হাত-পা বেঁধে পদ্মাপাড়ে বালু চাপা দিতে চেয়েছিল, কিন্তু সে দৌড়ে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর পাড়ে অবস্থিত “স্রোত রেস্টুরেন্ট” নামক প্রতিষ্ঠানে উপস্থিত হন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ঘটনাটি সাজানো ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি আরো বলেন, নয়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি গৌতম সরকার ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ ঘটনা মঞ্চস্থ করেন।

আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। এসময় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে অভিযুক্ত মিরাজ হোসেন বলেন, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকের সংবাদ সম্মেলন মিথ্যা ও বানোয়াট।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:০০   ৩২৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
ভূঞাপুরে সাংবাদিকে হুমকি দাতা স্বাস্থ্য কর্মীর বদলী আদেশ
দৌলতপুরে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
চিকিৎসা নিয়ে সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস



আর্কাইভ