ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার

নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুকুল গ্রেফতার

হবিগঞ্জ: শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল (৫৫) নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে মুকুলকে গ্রেফতার করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:০৫   ১৮১ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী
রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই



আর্কাইভ