ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » জিহ্বা কাটা অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার

জিহ্বা কাটা অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল ২০২৫


জিহ্বা কাটা অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার

ফরিদপুর: আলফাডাঙ্গায় হালিম মোল্যা (৬০) নামের বৃদ্ধের জিহ্বা কর্তন ও শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার সকাল ৭ টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার বাড়ির পাশে মেহগনী বাগান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আহত হালিম স্থানীয় ইউসুবের বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।
হালিমের খালাতো ভাই এনামুল হক রুবেল জানান,হালিমের স্ত্রী মারা গেছে অনেক আগে, তার নিজের কিছু জমি বিক্রি করে কিছু টাকা গচ্ছিত রেখেছিল ইউসুবেরবাগ বাজারের ব্যবসায়ী একই গ্রামের সালাউদ্দিন লাল্টুর নিকট ১৪ লাখ টাকা। এরপর জানতে পারলাম এমন করে একাধিক ব্যক্তির নিকট কিছু টাকা তিনি গচ্ছিত রেখেছিলেন। এই টাকার জেরে হয়তো হালিমকে খুন করার জন্য ষড়যন্ত্র করা হতে পারে। আমরা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ নিয়ে লাল্টুর সাথে কথা বলতে গেলে লাল্টুর দোকান বন্ধ পাওয়া যায়। বাড়িতে গেলে কাউকে পাওয়া যাইনি।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা জানান, ভোর বেলা সুনতে পেলাম মেহগনী বাগানে একটি লাশ পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়। মুমূর্ষ অবস্থায় জিহ্বা কর্তন ও মাথায় আঘাত অবস্থায় পাড়াগ্রামের হালিম মোল্যাকে পড়ে থাকতে দেখা যায়। থানায় খবর দিলে পুলিশ এসে পরিবারের লোকজনসহ তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আহত হালিমকে উদ্ধার করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। আমি নিজে সরেজমিনে গিয়েছি। একটি সূত্র ধরে পুলিশ অপারধীদের চিহিৃত করার ব্যবস্থা করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৮:০১   ৩০৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে খোলা বাজারে সার বিক্রির দায়ে ভোক্তা আইনে জরিমানা
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ