ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পটুয়াখালী: কলাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কলাপাড়া পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ শুক্রবার সকালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রগামী ফোরলেন উইথ সার্ভিস লেন সড়ক থেকে তাকে কলাপাড়া থানা পুলিশ গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কলাপাড়া পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক “রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি থানার হাজতে রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:০২   ১৪০ বার পঠিত  |