ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ভোলা: লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. বাবুল হোসেন নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। মৃত যুবক বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে বাবুলকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলামের পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন। বাবুল হোসেন নামে ওই যুবক লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তবে কী কারণে ওই যুবক সেখানে গিয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৫   ২২৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ