ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চাটমোহরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫


চাটমোহরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পাবনা: চাটমোহরে রাস্তা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিন টালিত ভুটভটির ধাক্কায় খোদাবক্স প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের গুনাইগাছা ইউনিয়নের পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে। তিনি গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গুনাইগাছা বাজারে কাজ শেষে বাড়ি ফেরার সময় চাটমোহর-বাঘাবাড়ি সড়ক পার হচ্ছিলেন খোদাবক্স। এ সময় ডিশ লাইন মেরামতের জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোদাবক্স প্রামানিককে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:২৬   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ