ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

কুষ্টিয়া:ভেড়ামারায় জানালার গ্রিল কেটে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে ১২ টার সময় ধরমপুর ইউনিয়নের ধরমপুর গ্রামে মোঃ মাহাবুব-ই-খুদা ছবি (৬২) ওরফে ছবি মেম্বারের বসত বাড়ির বাড়িতে কেউ না থাকার কারণে পশ্চিম পার্শ্বের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে চুপিসারে প্রবেশ করে, ঘরে থাকা স্ট্রিলের আলমারীর তালা ভেঙ্গে আলমারীতে থাকা আনুমানিক ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলংকার যেগুলোর সর্বমোট মূল্য অনুমান ৯,৭২,০০০/= (নয় লক্ষ বাহাত্তর হাজার) টাকা এবং গচ্ছিত নগদ ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা এবং প্লাস্টিকের তৈরি দুইটি ব্যাংকে থাকা অনুমান ২০,০০০/= (বিশ হাজার) টাকা চুরি করে নিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ইতিমধ্যে ভেড়ামারা থানার পক্ষ থেকে সরেজমিনে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করে দিয়েছি। আশা করি আমরা সবার সহযোগিতায় খুব শীঘ্রই চোরকে ধরতে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩০:৫৪   ২৯৮ বার পঠিত  |