ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাড়ির উঠানে জোরপূর্বক ঘর উত্তলন

বাড়ির উঠানে জোরপূর্বক ঘর উত্তলন


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


বাড়ির উঠানে জোরপূর্বক ঘর উত্তলন

ভোলা: লালমোহনে বাড়ি যাতায়াতের পথ বন্ধ করে জোরপূর্বক বাড়ির উঠানে ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে।
গত (১৫ এপ্রিল) মঙ্গলবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ৪নং ওয়ার্ড চতলা তেগাছিয়া এলাকার হাবিবুল্লাহ মাষ্টার বাড়ীতে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ জুলফিকার আলী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করে আসছে।আমাদের জনবল না থাকায় তারা প্রায় সময় মারধর সহ জীবন নাশের হুমকি দিয়ে আসছে এবং আমাদের জায়গা জমি জবর দখলের পায়তারা দিয়ে আসছে।
তিনি আরো জানান,আমার পিতা মো: হাবিবুল্যাহ নিজের নামে ও আমিসহ আমার তিন ভাইয়ের নামে ১৯৯২ সালে ৫টি দলিলে ১ একর ৬৩ শতাংশ জমি ক্রয় করে ঘর বাড়ি করিয়া শান্তিপূর্ণ ভাবে বসবাস করিতেছি।দলীল অনুযায়ী আমাদের নামে দখলীয় খরদা সম্পত্তির এসএ ১৭৬৬ ডিপি খতিয়ান হয়। যার রাজস্ব দাগ নং ৩৩১৮,৩৩১৯,৩৩২০,৩৩২১,৩৩২২,৩৩২৩,৩৩২৪,৩৩২৫,৩৩২৬,৩৩২৭,৩৩২৮। স্থানীয় নুরু মিয়ার সন্তান নেজামল হক, মালেকা বেগম, আমেনা বেগম,এছাড়াও মৃত ইসলাম মিয়ার স্ত্রী মায়ানুর বেগম, মেয়ে রেখা বেগম এবং মো: হাফেজ, হাফেজের স্ত্রী জয়নাব,মঞ্জু মিয়ার ছেলে মো: নুরনবী, একই এলাকার তাছনুর বেগম,কোহিনুর বেগম।
গত ১৫ এপ্রিল জবরদখল করে আমার বসত ঘরের সামনে একটি ঘর উত্তোলন করে।পরের দিন ১৬ই এপ্রিল তারা সঙ্ঘবদ্ধ হয়ে একদল সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার বাড়ির পুকুর মাছ ধরে নিয়ে যায় এবং আমার নারিকেল গাছের নারিকেল পেঁপে গাছের পেঁপে আম গাছের আম
পেড়ে নিয়ে যায়। এতে করে আমার প্রায় ৪ লক্ষ টাকার সম্পদের ক্ষতি করে তারা। এ ঘটনায় আমি আপনাদের মাধ্যমে সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।
অপরদিকে নুরু মিয়ার ওয়ারিশ (নাতিন)কোহিনুর বেগম জানান, আমার নানা নুরু মিয়া অশিক্ষিত ছিলেন তাকে ভুল বাঝিয়ে তার জমির দলিল গুলো জুলফিকার মিয়ার পিতা হাতিয়ে নিয়ে তারা দখল করিয়াছে, আমরা তার ওয়ারিশ হিসেবে আজ ওই জমি দখল করছি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন,এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:২৩:০২   ২৫২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ