ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষের আশংকা

হাতিয়ায় ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষের আশংকা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫


হাতিয়ায় ইজারাকৃত বাজার বিলুপ্ত করে বিকল্প গরুর হাট বসানো নিয়ে সংঘর্ষের আশংকা

নোয়াখালী: হাতিয়া উপজেলার বয়ারচর হাতিয়া বাজারে গরুর হাটে ব্যাপারীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ২৫ বছরের পুরানো ঐতিহ্যবাহী দেড়কোটি টাকার ইজারাকৃত বাজারের নিকটে বিকল্প হাট বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি গ্রুপ। এতে একদিকে যেমন রাষ্ট্রের রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
ইজারাদার আমিরুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের হাতিয়া বাজার নোয়াখালীর দক্ষিন অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট। বাজারটিতে প্রতি শনি ও মঙ্গলবার গরু, মহিষ, ছাগল, ভেড়ার বিশাল হাট বসে। কেনা বেচার জন্য চট্টগ্রাম, কুমিল্লাসহ বৃহত্তর নোয়াখালীর আশপাশের লোকজনের অন্যতম পছন্দের এ বাজারে আসেন। এ বাজারে ব্যাপক হারে বেচা বিক্রির চাহিদার কারণে এ বছরে ইজারা মূল্য ১ কোটি ৪৮ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। এ বছর বাজারটি ইজারা পেয়েছেন আমিরুল ইসলাম মতিন নামের একজন।
ইজারাদারের অভিযোগ, এ বাজারের আশে পাশে ইতিপূর্বে কোন গরুর বাজার ছিল না। হঠাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে আজ একই দিনে আমাদের বাজারকে ক্ষতিগ্রস্ত করা জন্য নতুন করে পথিমধ্যে একটি বাজার বসায়। আমাদের ইজারাকৃত হাতিয়া বাজারের উদ্দেশ্যে গরু নিয়ে আসার সময় ব্যাপারীদের পাশ্ববর্তী সূবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারে জোরপূর্বক গাড়ী থেকে গরু নামিয়ে বাজার বসাতে বাধ্য করে। এতে করে হঠাৎ রাস্তার দুই পাশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। অন্যদিকে ইজারাদার হিসেবে আমার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তিনি সূবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
দত্তের হাটের গরু ব্যাপারী নাসির উদ্দিন জানান, আমারা হাতিয়া বাজারে দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করে আসছি। সেখানে বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা ছিল। আজকে আমরা ভূঁইয়ার হাট হয়ে হাতিয়া বাজার আসার পথে আমাদের রাস্তার উপর থামিয়ে দেয় একটি গ্রুপ। তারা সামনে হাতিয়া বাজারে না গিয়ে এখানে গরু বেচা কেনা করার জন্য চাপ সৃষ্টি করে।
এ বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:১১   ৮৭৪ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ