![]()
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে আবারও ডাকাতি দুর্র্ধষ ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিএম কামরুজ্জামান ফারুকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভূক্তভোগী বিএম কামরুজ্জামান ফারুক জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। বাড়ির নিরাপত্তারক্ষী মোমেনকে পিটিয়ে হাতপা বেধে ফেলে এবং তার ৫টি ঘরের কেচিগেইট ভেঙ্গে প্রবেশ করে ।
পরে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদেরকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, আইফোনসহ ৫ টি এন্ড্রয়েড মোবাইল ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতদল তার পরিত্যক্ত একটি কারখানায় হামলা চালায়। ডাকাতের এলোপাথাড়ি ধারালো অস্ত্রে আঘাতে নুরুল ইসলাম (১৭) নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ডাকাতদের গ্রেপ্তার ও লুটকৃত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:০২:৩২ ১৪৪ বার পঠিত | ● আড়াইহাজার ● ডাকাতি ● লুট