ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর: ইন্দুরকানীতে পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা ও নগদ ১০২৭০ টাকা সহ তুহিন হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেনের নির্দেশক্রমে এস আই আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল গভীর রাতে মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ আড়াই কেজি গাঁজা এবং নগদ ১০২৭০ টাকা উদ্ধার করে এবং তুহিনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত তুহিন হাওলাদার ইন্দুরকানী উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিদ্দিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এই ঘটনায় ইন্দুরকানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, মাদক একটি জাতীয় সমস্যা এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:৫৭   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ