ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা ,অভিযুক্ত আটক

শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা ,অভিযুক্ত আটক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


শিশু শিক্ষার্থীকে ধর্ষনের চেষ্টা ,অভিযুক্ত আটক

পিরোজপুর: কাউখালীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে  ধর্ষণের চেষ্টার সময় জনতার হাতে লম্পট ধর্ষক আটক। এলাকাবাসী ও কাউখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী বিদ্যালয় কেন্দ্র

কাউখালী সরকারি কলেজে এলাকা থেকে দুপুরে ক্লাস বিরতি সময় চতুর্থ শ্রেণীর ১০ বছরের স্কুল ছাত্রী স্কুলের সামনে বের হলে লম্পট উপজেলার সোনাকুর গ্রামের মৃত হারেজ শেখের পুত্র মোহাম্মদ হানিফ শেখ(৫৫) স্কুল ছাত্রীকে কলেজ মোড় সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদের বাড়ির পাশে চিপা গলিতে ডেকে নিয়ে যায়।

একপর্যায়ে স্কুল ছাত্রীর মুখ চেপে নির্জন স্থানে নিয়ে লম্পট হানিফ স্কুলছাত্রীর প্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুল ছাত্রী চিৎকার দিলে পাশের বাড়ির লাকি বেগম নামে এক মহিলা দেখতে পেয়ে লোকজন জড়ো করলে হানিফ শেখ মেয়েটির হাতে ৫০ টাকা দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন লম্পট হানিফকে রাস্তা থেকে ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,স্কুল ছাত্রীর নানী রাহেলা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

এন/ আর /

বাংলাদেশ সময়: ২২:৫২:২৬   ২৭৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ