ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

পিরোজপুর: কাউখালীতে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলার কালিগংগা নদীতে কাউখালীর অভ্যন্তরে সয়না মেঘপাল এলাকা থেকে ফাহিম ড্রেজারের পরিচালনাকারী পিরোজপুর সদরের আবুল বাশারের ছেলে নিয়াজ মোর্শেদ অবৈধভাবে অন্য উপজেলা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এই খবর পেয়ে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করে।

আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। অভিযানের সময় কাউখালী থানার একটি পুলিশ টিম অংশগ্রহণ করেন। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, অবৈধভাবে কাউখালী অভ্যন্তরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:০২   ১২৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ