ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মুনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মুনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মুনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঝালকাঠি: কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান মুনা (১২) মারা গেছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঈদের দিন (২৯ মার্চ) শনিবার বিকেলে ফুফু বাড়ীতে বেড়াতে যাবার সময় অটো রিকশার চাঁকায় ওড়না পেচিয়ে গুরুতর আহত হয়েছিল ওই শিক্ষার্থী।
নিহত ইসরাত জাহান মুনা উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) গ্রামের সৌদি প্রবাসী মো.লোকমান হোসেনের কন্যা এবং স্থানীয় সবুরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের চাচা জাকির হোসেন দুলাল জানান, গত শনিবার (২৯ মার্চ) ঈদের দিন বিকেলে নিজ বাড়ী থেকে তালগাছিয়া গ্রামের ছোট ফুফু বাড়ীতে বেড়াতে যাচ্ছিল মুনা। পথে অটো রিকশার চাঁকায় ওড়না পেচিয়ে চলন্ত গাড়ী থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে পার্শ্ববর্তী রাজাপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১০ এপ্রিল ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয় মুনাকে। সেদিনই তার মাথায় অস্ত্রপাচার করা হয়।

আজ বুবার (৩০ এপ্রিল) বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মুনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, স্থানীয় লোকজন সহপাটি ও শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। আজ বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় নিজ বাড়ীতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:২৯   ২৩৪ বার পঠিত  |