ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা

লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল ২০২৫


লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা

ভোল: দেশব্যাপী দাওয়াতী পক্ষ ও গণসংযোগ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার ফরাজগন্জ ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফরাজগন্জ ইউনিয়নের সভাপতি মাওলানা নুরে আলম এর সভাপতিত্বে বুধবার সন্ধ্যায় সাদাপোল ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌরসভা আমীর মাওলানা নিয়াজ মাহমুদ সাইফুল, ব্যবসায়ী ফোরামের সভাপতি আবুল হাসান ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাসনাইন আল মুসা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলার জমিনে আল্লাহর আইন চায় এবং সৎ লোকের শাসন চায় এই শ্লোগান বুকে ধারণ করে পথচলা শুরু করেছে। সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। তাই সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, শোষণ, নিপীড়ন, জুলুমের সমূলে উৎপাটন করতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে এসে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আহবান জানান। অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৩   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ