ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


দুই মাসের অভিযানে লালমোহন মৎস্য বিভাগের রেকর্ড সাফল্য

ভোলা: লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অজর্ন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারিননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ০:০৮:০০   ১৯৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ