ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে রাতের আঁধারে কোচিং সেন্টারে আগুন

দুমকিতে রাতের আঁধারে কোচিং সেন্টারে আগুন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


দুমকিতে রাতের আঁধারে কোচিং সেন্টারে আগুন

পটুয়াখালী: দুমকিতে জমি সংক্রান্ত জেরে রাতের আঁধারে একটি কোচিং সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০এপ্রিল) রাত ৩ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কোচিং সেন্টারে আগুন জ্বলতে দেখে পানি দিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
কোচিং সেন্টারের মালিক মাওলানা মোঃ নুরুল আমিন জানান,এই কোচিং সেন্টারে জায়গা নিয়ে বেল্লাল ফরাজীর সাথে সালিশ ব্যবস্থা হয়েছে এবং এই জায়গা আমি পেয়েছি। বিকেলের সালিশ ব্যবস্থার পর বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা লাগিয়ে যায়।গতকাল রাতে আমার কোচিং সেন্টারে আগুন লাগে।আগুন লাগার আগে বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ জানান,জমি সংক্রান্ত জেরে গতকাল বিকেলে বেল্লাল ফরাজি কোচিং সেন্টারে তালা লাগিয়ে যায়। রাত ৩ টায় যখন আগুন লাগে রাস্তা দিয়ে বিল্লাল ফারাজিকে যেতে দেখি আমরা।
অভিযুক্ত বেল্লাল ফরাজী জানান,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম বারেক জানান,এই জায়গা নিয়ে শালীস ব্যবস্থা করেছি কালকেও করা হয়েছে।আমার কাছে অভিযোগ করেছে বিকালে কোচিং সেন্টারে বেলাল ফরাজি তালা লাগিয়েছে।সকালে শুনতে পাই আগুন দেয়ার ঘটনা।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা আগুন লাগিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৭   ১৭০ বার পঠিত  |