ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

কলমাকান্দায় মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


কলমাকান্দায় মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্ণাঢ্য র‍্যালি

নেত্রকোনা: কলমাকান্দায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে গিয়ে শেষ হয়।

আয়োজিত র‍্যালি পরিচালনা করেন প্রস্তাবিত উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং সদস্য সচিব কারী তরিকুল ইসলাম।

র‍্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ নাজিম, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার , রফিকুজ্জামান রফিক, জিহাদ খান মিতুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক সিহাব আহমেদ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালিতে অংশ নেয় কলমাকান্দা মটরযান কর্মচারি ইউনিয়ন, সিএনজি শ্রমিক সংগঠন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, একতা করাতকল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও হ্যান্ডট্রলি শ্রমিক সংগঠনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা লাল পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে প্রান্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

আয়োজকরা বলেন, ‘শ্রমিক শ্রেণির অধিকার ও মর্যাদা রক্ষায় মে দিবসের চেতনাকে বুকে ধারণ করে এ আন্দোলন চলমান থাকবে।’
এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৯   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ