ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » হাসপাতালের ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

হাসপাতালের ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


হাসপাতালের ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্যের মৃত্যু

ফরিদপুর: ভাঙ্গায় একটি প্রাইভেট হাসপাতালের ভবনের ৫ম তলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে কবির মাতুব্বর (৭০) নামের অবসরপ্রাপ্ত এক বিডিআর সদস্য’র মৃত্যুর ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মালীগ্রাম বাজার সংলগ্ন একটি প্রাইভেট হাসপাতালের ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।

নিহত বৃদ্ধ উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষড়া নয়াকান্দি গ্রামের প্রয়াত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি জানায়, ওই বৃদ্ধ মানুষিক সমস্যায় ভুগছিলেন। কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টির তদন্তকার্য শেষে বিস্তারিত জানানো হবে।

নিহত বৃদ্ধের মেজো ছেলে শাহিন আল মামুন জানান, একমাত্র বৃদ্ধ বাবাকে নিয়ে তারা দুই ভাই মালীগ্রাম বাজারের নিউ লাইফ কেয়ার হাসপাতাল নামের একটি ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

গতকাল রাত সাড়ে ৯ টার দিকে বাবাকে নিয়ে রাতের খাবার শেষে যার যার শোবার ঘরে যান তারা। এরপর গভীর রাতে ফ্ল্যাটের প্রতিবেশীরা তাদের জানায় তাঁর বৃদ্ধ বাবা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারা গেছেন। ছোট ছেলে মাসুদ মাতুব্বর জানায়, তাদের মা অনেক আগেই মারা গেছেন। তারা তিন ভাইয়ের মধ্যে সবার ছোট সে। তাদের বড় ভাই শামিম আল মামুন। তিনি বিজিবিতে চাকুরী করেন। তাদের বাবা বেশীরভাগ সময়ে অসুস্থতায় থাকতেন বলেই যে কোন সময়ে ডাক্তারের প্রয়োজনে প্রাইভেট হাসপাতালের একটি ফ্ল্যাটে বাসা নিয়ে থাকতেন তারা। বাবার মৃত্যুর এমন অনাকাঙ্খিত ঘটনায় হতভম্ব হয়ে পড়েছেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৪   ২৩২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ