![]()
ভোলা: লালমোহনে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমোহন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন করিমরোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে শেষ হয়। এরপর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহিন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল রহমান শাহিন , উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৫০:০১ ১৩৩ বার পঠিত | ● আন্তর্জাতিক ● লালমোহন ● শ্রমিক. দিবস