ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্মেলন

কলাপাড়ায় উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্মেলন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


কলাপাড়ায় উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সম্মেলন

পটুয়াখালী: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি কলাপাড়া উপজেলা শাখার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “বিপদের বন্ধু ঘরের ডাক্তার এর নাম গ্রাম ডাক্তার” এ স্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার পহেলা মে বেলা ১১ টায় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের সৌজন্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে গ্রাম ডাঃ মো.শহিদুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেএইচ খান লেলিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম ও জেলা ঔষধ প্রশাসক (ড্রাগ সুপার) সৈয়দ কামরুল ইসলাম।

সম্মেলনে প্রধান ও বিশেষ বক্তা ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি গ্রাম ডাঃ আঃ মান্নান, জেলা শাখার আহবায়ক গ্রাম ডাঃ সৈয়দ মেজবাহ উদ্দিন ও পাঙ্গাসিয়া দরবার শরীফের পির মাওলানা শাহ মো.আতাউল্লাহ্ বোখারী।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাঃ কল্যান সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক গ্রাম ডাক্তার মো.হাবিবুর রহমান, সদস্য সচিব গ্রাম ডাঃ পরিমল চন্দ্র গাইন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আলহাজ্ব মো.ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ মো. জাহিদ তালুকদার সহ উপজেলার অন্যান্য গ্রাম ডাঃ গন উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতির বক্তব্যে, গ্রাম ডাঃ আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম তালুকদার, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর ৮০ ভাগ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া গ্রাম ডাক্তারের প্রতি সকল হয়রানি বন্ধ করে সরকারি সকল সুযোগ সুবিধার দাবি জানান। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জেএইচ খান লেলিন উপস্থিত গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানা ধরনের পরামর্শের পাশাপাশি সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। এ সময় গ্রাম ডাক্তারদের অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে রেজিস্টার্ড ডাক্তারদের সার্টিফিকেট ও আইডিকার্ড প্রদান করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য গ্রাম ডাঃ আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার’কে সভাপতি ও গ্রাম ডাঃ আলহাজ্ব ইব্রাহীম খলীল কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৪:১২   ২১২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ