ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমোহন বিএনপির র‍্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমোহন বিএনপির র‍্যালি


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে ২০২৫


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমোহন বিএনপির র‍্যালি

ভোলা: লালমোহনে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লালমোহন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন করিমরোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে শেষ হয়। এরপর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহিন হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা শিক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল রহমান শাহিন , উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫০:০১   ২২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ