ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৪ মে ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ভোলা-বরিশাল সেতুর দাবীতে চরফ্যাসনে মশাল মিছিল

ভোলা-বরিশাল সেতুর দাবীতে চরফ্যাসনে মশাল মিছিল


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


 ভোলা-বরিশাল সেতুর দাবীতে চরফ্যাসনে মশাল মিছিল

ভোলা: দাবী মোদের একটাই, ভোলা-বরিশাল সেতু চাই এই স্লোগানে ভোলার চরফ্যাসনে মশাল মিছিল করেছেন ভোলা-বরিশাল সেতু চাই ঐক্যফোরাম। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়ে চরফ্যাশন পৌর শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন টাওয়ারের সামনে মিলিত হয়।

এর আগে গত ১৯ এপ্রিল ভোলার আবাসিক গ্যাস সংযোগ দিতে হবে, ভোলায় মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে ও ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তুলতে হবে এই চার দাবী নিয়ে ছাত্র জনতা ইন্ট্রাকো কোম্পানির ৮টি কাভার্ডভ্যান আটক করে। পরে ২০ এপ্রিল আগামীর ভোলা নামক একটি সংগঠন ভোলা বাংলা স্কুল মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করেন। তারই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবী নিয়ে মানববন্ধন করেন ভোলা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দীর্ঘ একমাস ধরে চলা এ অন্দোলনের অংশ হিসেবে চরফ্যাসনে রোববার সন্ধ্যায় ভোলা-বরিশাল সেতু চাই ঐক্যফোরামের উদ্দ্যোগে মশাল মিছিলে আইনজীবী, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৬:১১   ২২৬ বার পঠিত  |