ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » শামা ওবায়েদের গাড়ীবহরে হামলার মামলায় ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে

শামা ওবায়েদের গাড়ীবহরে হামলার মামলায় ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


শামা ওবায়েদের গাড়ীবহরে হামলার মামলায় ১৯ আ.লীগ নেতাকর্মী কারাগারে

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার (৪ মে) দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে বিচারক মাকসুদুর রহমান জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন মিয়া, আ.লীগ কর্মী নান্নু মাতুব্বর, জাহাঙ্গীর মুন্সী, রাসেল মাতুব্বর, কামরুল মোল্যা, সরোয়ার মাতুব্বর, সিরাজুল মাতুব্বর, ফজলু মাতুব্বর, নজরুল মাতুব্বর, আইয়ূব আলী, উজ্জ্বল মাতুব্বর, আলেপ মাতুব্বর, রেজাউল মাতুব্বর, ইয়াসিন মোল্যা, ছানো মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদদীন বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি বহরে হামলার ঘটনায় দ্রæত বিচার আইনের মামলায় ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৫:০১   ৪৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ