ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে এক যুগ আগে গুলিতে নিহত নাজিম উদ্দিনের লাশ উত্তোলন

সিংগাইরে এক যুগ আগে গুলিতে নিহত নাজিম উদ্দিনের লাশ উত্তোলন


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: সোমবার, ৫ মে ২০২৫


সিংগাইরে এক যুগ আগে গুলিতে নিহত নাজিম উদ্দিনের লাশ উত্তোলন

মানিকগঞ্জ: সিংগাইরে বহুল আলোচিত ফোর মার্ডারের ঘটনার এক যুগ পর মাওলানা নাজিম উদ্দিনের(২৭) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার(৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল সরকার পাড়া কবরস্থান থেকে তার হাড়গোড় উত্তোলন করেন থানাপুলিশ। নিহত নাজিম উদ্দিন উপজেলার গোবিন্দল গ্রামের মৃত.মঞ্জু মোল্লার পুত্র।
থানাপুলিশ ও স্থানীয়রা জানান,বিগত পতিত আ.লীগ সরকারের সময় ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি গোবিন্ধল নতুন বাজার এলাকায় ইসলামী সমমনা দলের ডাকা হরতালে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলি চালায়। এতে ওই গ্রামের নাজিমসহ ৪ জন নিহত হন। আলোচিত ফোর মার্ডার ঘটনায় ৫ ই আগস্ট পরবর্তী সময়ে মামলা হয়। মামলায় বিজ্ঞ আদালত ডিএনএ পরীক্ষার জন্য নাজিমউদ্দীনের লাশ উত্তোলনের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) এস.এম.আব্দুল্লাহ বিন শফিক ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম.তৌফিক আজমের উপস্থিতি কবর থেকে হাড়গোড় উত্তোলন করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজ্ঞ আদালতের আদেশে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে নাজিমউদ্দিনের দাঁত,হাড়গোড়,মাথার খুলি,উত্তোলন করে সিআইডিতে প্রেরণ করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৪০:৩৬   ৩৭৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ