ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৭ মে ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » সভাপতি আনোয়ার ও সম্পাদক সুমন নবীনগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি আনোয়ার ও সম্পাদক সুমন নবীনগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


নবীনগর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার মডেল প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুমন আহাম্মেদ (মাস্টার)।
মঙ্গলবার আয়েশা আমজাদ টাওয়ারে তৃতীয় তলায় মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় কমিটির ঘোষণা করা হয়।

আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বহুল প্রচারিত দৈনিক কালের কণ্ঠ-এর আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু,দৈনিক সমকালের নবীনগর প্রতিনিধি মাহাবুব আলম লিটন,কমিউনিস্ট পার্টি নবীনগর শাখার সভাপতি মো. ইসছাক মিয়া,সাপ্তাহিক নবীনগর পত্রিকার সম্পাদক মো. আব্বাস উদ্দিন হেলাল,নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিল, রিপোর্টার্স ক্লাবের সম্পাদক মো. সফিকুল ইসলাম শরীফ, কালের কণ্ঠ-এর নবীনগর প্রতিনিধি মাজেদুল ইসলাম এবং আলোর মিছিল পত্রিকার সম্পাদক সঞ্জয় শীল।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সিনিয়র সহ-সভাপতি: শওকত আলী,সহ-সভাপতি: মো. আক্তার হোসেন (মাস্টার) যুগ্ম সম্পাদক: মাহমুদ হাসান খাইরুল,অর্থ সম্পাদক: সুমন উদ্দিন সুমন,দপ্তর ও আপ্যায়ন সম্পাদক: কাহারুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক: মো. জুয়েল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আশরাফুল হক।

কার্যকরী সদস্য: আমজাদ হোসেন, ইমতিয়াজ বেগ ইমন (মাস্টার),সাধারণ সদস্য: তৌফিকুর রহমান, মো. আবু মোছা, সাইদুর রহমান পারভেজ, ও মো. জুয়েল। নবনির্বাচিত নেতারা মডেল প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর গণমাধ্যম সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:৪৯   ২৪৩ বার পঠিত  |