ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিদেশে জেল খেটে দেশে ফেরত,প্রতারকের বিরুদ্ধে মামলা

বিদেশে জেল খেটে দেশে ফেরত,প্রতারকের বিরুদ্ধে মামলা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


বিদেশে জেল খেটে দেশে ফেরত,প্রতারকের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শহিদুল হাওলাদারের পুত্র মকছুদুর হাওলাদার। বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের স্বপ্ন ছিল তার। তবে স্বপ্ন স্বপ্নই থেকে গেল, প্রতারক চক্রের খপ্পরে পরে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় সে। চাকরির ভিসার পরিবর্তে ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে বিপাকে পরে জেল খেটে ফেরত আসে। এমনই একটি ঘটনার স্বীকার হয়েছেন তিনি।

প্রতারক রাজু আহম্মেদ ও হারুন নামের দুই ব্যক্তি ৪ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে তাকে সৌদিতে চাকরির ভিসা দিয়ে পাঠানোর কথা বলে ট্যুরিস্ট ভিসায় পাঠায়। ওখানে কয়েকমাস লুকিয়ে থেকে পুলিশের হাতে ধরা পরলে জেল খেটে দেশে ফেরত আসেন তিনি। দেশে এসে প্রদেয় টাকা ও ন্যায্য বিচারের দাবীতে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন ভূক্তভোগী মকছুদুর হাওলাদার। মামলা নং ৪৩৭/২০২৫।

মামলা সূত্রে জানা যায়, আসামী রাজু আহম্মেদ ও হারুন’র সাথে ভূক্তভোগী মকছুদুর হাওলাদারের পূর্ব পরিচিত হিসেবে সুসম্পর্ক ছিলো। আসামী রাজু আহম্মেদ মাদারীপুর জেলার ঝিকরহাটি গ্রামের তোবারক হাওলাদারের ছেলে আর হারুন ঢাকার হাজারীবাগের বাসিন্দা খলিল মিয়া’র ছেলে। তারা উভয়ে ঢাকার চৌধুরি পাড়ায় আবুল হোটেলের সামনে অবস্থিত গোলাম রাব্বি ট্রাভেল এজেন্সি’র মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠাতো।

মকছুদুর হাওলাদারকে সৌদি আরবে ভালো চাকরির ভিসা দিয়ে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠানো হয়।

এতে সেখানে গিয়ে তিনি বিপাকে পরেন। কয়েকমাস লুকিয়ে থেকে সেখানে জেল হাজত খেটে দেশে ফিরে আসেন। তার সাথে এরকম প্রতারণার কারন ও প্রদেয় টাকা ফেরত চাইলে উল্টো হুমকী ও ভয়ভীতি দেখায় প্রতারক রাজু ও হারুন। সুষ্ঠু বিচার ও পাওনা টাকা ফেরতের দাবীতে আদালতে মামলা করেন ভূক্তভোগী মকছুদুর হাওলাদার।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, মামলার কপি হাতে পেলে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৮   ২০৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ