ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুর রহিম মিয়ার ইন্তেকাল

দোহার পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুর রহিম মিয়ার ইন্তেকাল


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


দোহার পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আব্দুর রহিম মিয়ার ইন্তেকাল

ঢাকা: দোহার পৌরসভার প্রথম মেয়র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রহিম মিয়া (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকালে ঢাকার দোহার উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুর রহিম মিয়া ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা দোহার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন। দীর্ঘ ২২ বছরের মেয়াদকালে তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে সেবা করেছেন এলাকাবাসীর। এর আগে তিনি জয়পাড়া ইউনিয়নের ২০ বছর দায়িত্ব পালন করে।
জনবান্ধব ও নীতিবান নেতৃত্বের কারণে তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।

তিনি দোহারের জয়পাড়া হাজি বাড়ির মরহুম আব্দুল বাকির ছেলে। তার পিতা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টায় জয়পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা এবং দোহার পৌরসভার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহিম মিয়া ব্যক্তি জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন দোহার উপজেলার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন সেলিমা অন্তরা হুদা, ঢাকা-১ আসনের মনোনীত এমপি প্রার্থী ব্যারেষ্টার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলায় বিএনপি সভাপতি মেছের খান, ঢাকা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন এছাড়াও মেয়েরের ছেলেসহ পরিবার অন্য অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৭   ১৯১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ